শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা

#
news image

আদালতে কান্নায় ভেঙে পড়লেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী অর্পিতা মুখার্জি ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জি। গত বুধবার ভার্চুয়ালি আদালতে হাজির করা হয় তাদের। এসএসসি নিয়োগে দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে তাদের। এখন তারা বিচারিক হেফাজতে রয়েছেন। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। কাঁদতে কাঁদতে অর্পিতা মুখার্জি আদালতকে বলেনÑ‘আমি সত্যি জানি না, কীভাবে এসব ঘটলো।’ বিচারপতি তাকে প্রশ্ন করেন, আপনার বাড়িতে কী ঘটেছিল? ঘটনার বর্ণনা দিয়ে অর্পিতা বলেন, ‘ইডি যখন আমার ফ্ল্যাটে যায়, তখন ৬-৮ ঘণ্টা আমি বের হতে পারিনি। আমি ৪ ঘণ্টা বাথরুমে ছিলাম। বাকি সময় বেডরুমে ছিলাম। এত নগদ অর্থ কী করে বের হলো তা আমি জানি না।’ বাড়ির মালিক হয়েও ফ্ল্যাটে থাকা নগদ অর্থ সম্পর্কে জানেন না? পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। এরপর বয়স্ক মায়ের কথা উল্লেখ করে জামিন প্রার্থনা করেন অর্পিতা মুখার্জি। এ সময় বিচারপতি প্রশ্ন করেনÑআপনি কি আপনার মায়ের সঙ্গে থাকেন? উত্তরে অর্পিতা বলেন, ‘কাজের জন্য আমাকে দক্ষিণ কলকাতায় থাকতে হয়। ওখানে আমার সব কাজকর্ম।’ মায়ের কাছে না থাকলে, মায়ের কথা বলে জামিন চাইছেন কেন, অর্পিতার কাছে জানতে চান বিচারপতি। তখন মায়ের অসুস্থতার যুক্তি দেন অর্পিতা। তবে এদিন অর্পিতার আইনজীবী জামিনের আবেদন করেননি। উল্লেখ্য, পার্থর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখার্জির বাড়িতে অভিযান চালায় ইডি। তার টালিগঞ্জ আর বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৫০ কোটি রুপি উদ্ধার করা হয়; সঙ্গে কয়েক কোটি রুপির সোনা। এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। এরপর পার্থ চ্যাটার্জিকে মন্ত্রীত্ব ও দল থেকে অপসারণ করে তৃণমূল কংগ্রেস।

প্রভাতী খবর ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  11:07 PM