শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

২ লাখ ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকার প্রকল্প অনুমোদন

#
news image

দেশের সংসদ নির্বাচনের ১৫০ আসনের জন্য ইভিএম ক্রয়ের জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২ লাখ ইভিএমসহ প্রয়োজনীয় আরও জিনিসপত্র ক্রয়ের জন্য বাজেট ধরা হয়েছে ৮ হাজার ৭১১ কোটি টাকা। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। নির্বাচন কমিশনার জানান, প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। পরিকল্পনা কমিশন যাচাই-বাছাইয়ের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের কর্মপরিকল্পনা প্রকাশ করে ইসি জানিয়েছিল, সংলাপে অংশগ্রহণকারী ২৯টি রাজনৈতিক দলের মধ্যে ১৭টি দল ইভিএমের পক্ষে মত দিয়েছে। বিপক্ষে মত দিয়েছে ১২টি দল। বেশির ভাগ দলের মত ইভিএমের পক্ষে থাকায় ইভিএম ব্যবহারে তৎপর হয়েছে ইসি। সে ধারাবাহিকতায় এই ২ লাখ ইভিএম কেনার প্রক্রিয়া চূড়ান্ত হলো বলে জানা গেছে।

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২২,  10:16 PM