শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ঝালকাঠির ৫ নদীর মোহনায় ‘ইত্যাদি’

#
news image

এবার ঝালকাঠির গাবখান ব্রিজ সংলগ্ন পাঁচ নদীর মোহনায় ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। গত রোববার বিকেলে অনুষ্ঠানটি দেখার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হন।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্য আমন্ত্রণপত্র রাখা হলেও অনুষ্ঠানটি জনসাধারণের জন্য ছিল উন্মুক্ত।হানিফ সংকেতের উপস্থাপনায় ‘আমাদের প্রিয় ঝালকাঠি’ শিরোনামে একটি গানের সঙ্গে জেলার শিল্পীদের নিয়ে দলীয় নৃত্য পরিবেশন হয়। অনুষ্ঠানে রবি চৌধুরী ও বাউল শফি ম-লের দ্বৈত কণ্ঠে পরিবেশিত হয় ‘আমার দেহ মাটি জমিন মাটি’ নামের একটি গান। এছাড়াও নানি-নাতি ও মামা-ভাগনের কথোপকথনের মধ্যদিয়ে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা হয়। দর্শকরা উপভোগ করেন অনুষ্ঠানের বিভিন্ন পরিবেশনা। ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান, জমিদার বাড়ি, শেরে বাংলার জন্মস্থান ও শীতলপাটি, ছুরিচোরা মসজিদ, গালুয়া পাকা মসজিদ ও আঙ্গারিয়া খানবাড়ি মসজিদ, ধানসিঁড়ি নদীসহ জেলার নানা ইতিহাস ও ঐতিহ্য ধারণ করা হয়েছে। যা আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে সম্প্রচারিত হবে।

প্রভাতী খবর ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২২,  10:20 PM