শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

আজারবাইজানের ভেতর দিয়ে রাশিয়া থেকে গ্যাস কিনবে ইরান

#
news image

ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী আজারবাইজানের মধ্যদিয়ে রাশিয়া থেকে গ্যাস আমদানি করবে। দুই মাস আগে ইরান এবং রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ একটি চুক্তি সই হয় এবং ওই চুক্তির আওতায় ইরান এই গ্যাস আমদানি করবে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইরান প্রতিদিন রাশিয়া থেকে ৯০ লাখ ঘনমিটার গ্যাস কিনবে এবং যুক্তি অনুযায়ী ইরানের দক্ষিণে অবস্থিত রাশিয়ার ক্রেতাদেরকে সরবরাহ করার জন্য আরো ৬০ লাখ ঘন মিটার গ্যাস নেবে ইরান। ইরানের তেল মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ তথ্যের বরাত দিয়ে ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে ইরান এবং রাশিয়ার মধ্যে যে চার হাজার কোটি ডলারের অর্থনৈতিক চুক্তি হয়েছিল তার অংশ হিসেবে ইরান এই গ্যাস কিনবে। ইরানের রাষ্ট্রীয় তেল কোম্পানি এনআইওসি এবং রাশিয়ার গ্যাসপ্রম কোম্পানির মধ্যে এই চুক্তি হয়েছিল। এর আগে অন্য এক প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছিল যে, তুর্কমেনিস্তানের মাধ্যমে ইরান রাশিয়ার গ্যাস গ্রহণ করবে। এটি মূলত ইরান ও রাশিয়ার মধ্যে গ্যাস বিনিময় চুক্তি। কিন্তু নতুন তথ্য অনুযায়ী, ইরান প্রতিদিন রাশিয়া থেকে দেড় কোটি ঘন মিটার গ্যাস গ্রহণ করবে এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকায় কিছু গ্যাস সরবরাহ করা হবে। বাকি গ্যাস পাইপ লাইনের মাধ্যমে ইরাক এবং তুরস্কে রপ্তানি করা হবে।

প্রভাতী খবর ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২২,  11:18 PM