শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

আগাম টিকিট পেতে কমলাপুর রেলস্টেশনে উপচেপড়া ভিড়

#
news image

আগাম টিকিট বিক্রির একদিন আগে শুক্রবার কমলাপুর রেলস্টেশনে ছিল মানুষের উপচেপড়া ভিড়।

কতৃপক্ষ বলছে, দুই বছর পর এবার ঈদে ট্রেন পুরোদমে চলবে। এবং সবগুলো ট্রেনই চলবে।

শনিবার (২৩ এপ্রিল) থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে। শনিবার সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হবে। টিকিট যাতে পাওয়া যায় সেজন্য শুক্রবারই যাত্রীদের অনেকে ভিড় করছেন কমলাপুর রেলস্টেশনে।

২৭ এপ্রিলের টিকিট ২৩ এপ্রিল, ২৮ এপ্রিলের টিকিট ২৪, ২৯ এপ্রিলের টিকিট ২৫ এপ্রিল, ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল ও ১ মের টিকিট ২৭ এপ্রিল বিক্রি করা হবে। যেসব স্টেশনে টিকিট বিক্রি করা হবে, তার সবগুলোতে নারী ও প্রতিবন্ধীদের জন্য পৃথক কাউন্টার থাকবে।

এ বছর ৫০ শতাংশ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে এবং ৫০ শতাংশ টিকিট দেওয়া হচ্ছে কাউন্টারে।

ঈদের অগ্রিম টিকিট পাওয়া যাবে পাঁচটি রেলস্টেশন থেকে। এগুলো হলো-কমলাপুরে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেন, ঢাকা বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেন, তেজগাঁও স্টেশনে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সব আন্তঃনগর ট্রেন, মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের টিকেট ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন, ফুলবাড়ীয়া পুরাতন রেলওয়ে স্টেশন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী আন্তঃনগর ট্রেনের টিকিট দেওয়া হবে।

এদিকে, ফিরতি যাত্রার টিকিট বিক্রি আগামী ১ মে থেকে শুরু হবে বলে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্র.খ/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

২২ এপ্রিল, ২০২২,  11:33 PM

news image
ঈদকে সামনে রেখে আগাম টিকিট বিক্রির একদিন আগে থেকেই কমলাপুর রেলস্টেশনে উপচেপড়া ভিড়। ছবি: সংগৃহীত।