শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

পাকিস্তানে কমার বদলে ফের বাড়লো পেট্রলের দাম

#
news image

পাকিস্তানে পেট্রলের দাম কমতে পারে জানিয়ে গত সপ্তাহে খবর ছড়িয়েছিল স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে। কিন্তু বুধবার (২১ সেপ্টেম্বর) সংশোধিত জ্বালানি মূল্য ঘোষণা হতেই দেখা গেলো, কমানোর বদলে উল্টো এর দাম বাড়িয়ে দিয়েছে সরকার। খবর জিও টিভির।

এদিন পাকিস্তানের অর্থ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পেট্রলের দাম লিটারপ্রতি ১ দশমিক ৪৫ রুপি বেড়েছে।

অথচ কিছুদিন আগেই খবর ছড়িয়েছিল, পেট্রলের দাম প্রতি লিটার ২৩৫ দশমিক ৯৮ রুপি থেকে ৯ দশমিক ৬২ রুপি কমানো হবে। গত ১৬ সেপ্টেম্বর ঘোষণা হওয়ার কথা ছিল ওই সংশোধিত মূল্য তালিকা। কিন্তু পরে এটি ঘোষণার সময় পিছিয়ে দেয় পাকিস্তান সরকার।

সূত্রের বরাতে জিও টিভি জানিয়েছে, দেশটির তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ওজিআরএ) অর্থ বিভাগে পাঠানো সারসংক্ষেপে পেট্রল ও ডিজেলের দাম কমানোর প্রস্তাব করেনি।

বুধবার সংশোধিত মূল্যতালিকা অনুসারে, পাকিস্তানে পেট্রলের দাম লিটারপ্রতি ১ দশমিক ৪৫ রুপি বাড়িয়ে ২৩৭ দশমিক ৪৩ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০২ দশমিক ৭৬ টাকা প্রায়) করা হয়েছে। হাইস্পিড ডিজেলের দাম ২৪৭ দশমিক ৪৩ রুপিতে (১০৭ দশমিক ০৯ টাকা) অপরিবর্তিত রয়েছে।

তবে কেরোসিনের দাম লিটারপ্রতি ৮ দশমিক ৩০ রুপি কমিয়ে ২০২ দশমিক ০২ রুপি (৮৭ দশমিক ৪৩ টাকা) করা হয়েছে। আর লাইট ডিজেলের দাম লিটারপ্রতি ৪ দশমিক ২৬ রুপি কমে হয়েছে ১৯৭ দশমিক ২৮ রুপি (৮৫ দশমিক ৩৮ টাকা)।

দেশটিতে বুধবার থেকেই কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন মূল্য।

অনলাইন ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২২,  11:00 PM