শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

মিয়ানমার সীমান্তের ঘটনা দুর্ভাগ্যজনক: চীনা রাষ্ট্রদূত

#
news image

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

সোমবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলমের সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে লি জিমিং বলেন, বাংলাদেশ-চীন বন্ধু রাষ্ট্র। সে অনুযায়ী নানা বিষয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক নানা বিষয়ে সহযোগিতা নিয়েও আমরা আলাপ করেছি।

বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। সীমান্তের ঘটনাবলি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

সম্প্রতি একাধিকবার মিয়ানমার থেকে বাংলাদেশ সীমান্তে মর্টার শেল নিক্ষেপ হয়েছে। এ ঘটনায় চার বার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

অনলাইন ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২২,  10:54 PM