শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

দীপিকা পাড়ুকোন হাসপাতালে

#
news image

জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে হঠাৎ অস্বস্তিবোধ করছিলেন এই অভিনেত্রী। এরপর তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, দীপিকাকে একাধিক পরীক্ষা-নিরিক্ষা করা হয়েছে, যা করাতে প্রায় আধাবেলা সময় লেগেছে। শুধু তাই নয়, অবস্থা গুরুতর হওয়াতে রাতেই ‘বাজিরাও মাস্তানি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে এখন তিনি ঠিক আছেন। যদিও এ বিষয়ে দীপিকার মুখপাত্র আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি।

এর আগে গত জুনে হায়দরাবাদে তার পরবর্তী ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং সেটেও হঠাৎ অস্বস্তিবোধ করায় দীপিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে জানা যায়, শুটিং চলাকালীন দীপিকা বলেছিলেন, তার হার্টবিট দ্রুত চলছে, বুক ধড়ফড় করছে। সেই কারণেই অস্বস্তিবোধ করছিলেন। তবে প্রাথমিক চিকিৎসার পরই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

বর্তমানে দীপিকার ঝুলিতে কয়েকটি সিনেমা রয়েছে। দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে ‘প্রজেক্ট কে’ সিনেমাতে দেখা যাবে তাকে। এছাড়া শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাতেও অভিনয় করছেন এই অভিনেত্রী। পাশাপাশি হৃতিক রোশানের ‘ফাইটার’ সিনেমাতেও অভিনয় করছেন দীপিকা। হলিউডের ‘দ্য ইন্টার্ন’ সিনেমার রিমেকে অভিনয় করবেন এই অভিনেত্রী।

অনলাইন ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২২,  11:53 PM