শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ৫৪.৪৩ শতাংশ বেড়েছে

#
news image

জানুয়ারি-জুলাই মাসে বিগত বছরের একইসময়ের চেয়ে  বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি ৫৪ দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র ৫ দশমিক ৭১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে।
যুক্তরাষ্ট্রের অফিসিয়াল ডেটা সোর্স ‘অফিস অব টেক্সটাইল এন্ড এ্যাপারেল (ওটিইএক্স)’ পোশাক আমদানির সর্বশেষ পরিসংখ্যা থেকে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে বিশ্ববাজার থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বৃদ্ধি পেয়েছে ৩৯ দশমিক ০৬  শতাংশ, চীন থেকে আমদানি বৃদ্ধির হার ৪০ শতাংশ। চীন থেকে শীর্ষ পোশাক আমদানি কারক দেশ যুক্তরাষ্ট্র। চলতি বছরের জানুয়ারি-জুলাইয়ে চীন থেকে যুক্তরাষ্ট্র পোশাক আমদানি করেছে ১২ দশমিক ৭৯ বিলিয়ন ডলারের।
একই সময়ে ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের আমদানি ৩৫ দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, আমদানি পৌঁছেছে ১০ দশমিক ৯১ বিলিয়ন ডলারে। অন্যান্য শীর্ষ দেশ যেমন ইন্দোনেশিয়া, ভারত, কম্বোডিয়া, দক্ষিণ কোরিয়া এবং পাকিস্তান থেকে আমদানি একই সময়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, মুলত করোনা মহামারী থেকে ঘুরে দাঁড়ানো এবং ভোক্তাদের কেনাকাটা বৃদ্ধির ফলে খুচরা বিক্রয় স্বাভাবিকের তুলনায় বেশি বৃদ্ধি পায়। তবে, মুল্যস্ফীতি, ফেডের হার বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দার কারণে ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে প্রবৃদ্ধির এই ঊর্ধ্বমুখী ধারা কতটা টিকে থাকবে সেটি ভাবনার বিষয়। অস্বাভাবিক দীর্ঘ গরমের কারনে শীতের পোশাকের চাহিদাও তুলনামুলক কম।

অনলাইন ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২২,  11:56 PM