শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

মহাত্মা গান্ধী ছিলেন শান্তিকামী মানুষের পথপ্রদর্শক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

#
news image

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মহাত্মা গান্ধী শুধু ভারতীয়দের নেতা ছিলেন না; তিনি ছিলেন পৃথিবীর শান্তিকামী মানুষের পথপ্রদর্শক।
আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে জাতিসংঘ ঘোষিত বিশ্ব অহিংস দিবস- ২০২২ উপলক্ষে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ব্রিটিশদের জেল-জুলুম, অত্যাচার-নিপীড়ন, খুন, লুণ্ঠন, জবরদখল, ষড়যন্ত্র, অপকর্ম ও দুঃশাসনের বিরুদ্ধে নিরলস লড়াইয়ে গান্ধীর অহিংসবাদই ছিল একমাত্র হাতিয়ার। মহাত্মা গান্ধী কখনোই তার আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত হননি। এজন্য যুদ্ধ না করেও ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল।
মন্ত্রী বলেন, অনেক অখ্যাত ও সহিংস নেতা নোবেল পুরস্কার পেলেও মহাত্মা গান্ধীর মত অহিংস নেতাকে নোবেল পুরস্কার দেয়া হয়নি। এটা নোবেল কমিটি তথা পৃথিবীবাসীর জন্য লজ্জাজনক। বর্তমান সহিংস বিশ্বে মহাত্মা গান্ধীর মত অহিংস নেতার বড়ই প্রয়োজন বলে মন্ত্রী উল্লেখ করেন। 
বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির আহবায়ক প্রফেসর নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব প্রফেসর কামরুল হাসান ও ওলামা লীগ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ। 

অনলাইন ডেস্ক

০১ অক্টোবর, ২০২২,  8:53 PM