শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

নোয়াখালীতে ঘূর্ণিঝড়ে পূজামণ্ডপ লন্ডভন্ড

#
news image

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুর্গাপূজা উদযাপনের জন্য তৈরি করা একটি মণ্ডপ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

শনিবার (১ অক্টোবর) ভোর ৬টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর রাধাকৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

পূজামণ্ডপের সভাপতি রাজন চন্দ্র পাল বলেন, শনিবার ভোরে প্রচণ্ড ঘূর্ণিঝড় ও তুফানে অমরপুর রাধাকৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজামণ্ডপে নির্মিত প্যান্ডেল উড়ে যায়। এতে প্রতিমা দুর্গার মাথা ভেঙে যায় ও অন্যান্য বেশিরভাগ প্রতিমার হাতসহ সাজসজ্জা তছনছ হয়ে যায়। একই সঙ্গে পূজামণ্ডপের প্রধান গেট দুমড়ে-মুচড়ে গেছে। এসময় পূজামণ্ডপের পুরো বৈদ্যুতিক লাইটিং বজ্রপাতে জ্বলে যায়। এতে পূজামণ্ডপের চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন নাথ মন্দিরের মূল ভবনে নতুন করে দুর্গাপূজা উদযাপনের আয়োজন করা হচ্ছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর রাধাকৃষ্ণ গৌর নিতাই আশ্রমের ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরিদর্শন করেছি। নতুনভাবে পূজা উদযাপনে মণ্ডপ কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

এছাড়া ঘূর্ণিঝড়ে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের রাধাকৃষ্ণ মন্দিরের মণ্ডপ ও সুন্দলপুর ইউনিয়নের মালিবাড়ী সার্বজনীন পূজামণ্ডপের গেটসহ প্যান্ডেল ভেঙে গেছে বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২২,  10:26 PM