শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

কচি খন্দকারের ঈদের নাটক  ‘দুধভাত’-এ মোশাররফ করিম

#
news image

দীর্ঘ দেড় বছর পর আবারও পরিচালনায় ফিরলেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা কচি খন্দকার। ঈদুল ফিতর উপলক্ষে নির্মাণ করেছেন নাটক ‘দুধভাত’। আর ফিরেই ষোলআনা ভরসা করেছেন দীর্ঘ দিনের সহযোদ্ধা মোশাররফ করিমের ওপর। 
সম্প্রতি ঢাকার ধামরাইয়ে তিন দিন ‘দুধভাত’ এর শুটিং শেষে কচি খন্দকার বলেন, এটি একটি নির্মল আনন্দের প্রোডাকশন। ঈদের নাটক, তাই হাসি-মজা তো আছেই। তবে হাসির আড়ালে গোঁজা আছে সামাজিক বাস্তবতার বিষয়টিও। ‘দুধভাত’ নাটকে স্থানীয় নেতা সামসুল ইসলাম চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ।

গতানুগতিক নয়, ভিন্ন ঘরানার গল্প নিয়ে বরাবরই কাজ করে থাকেন কচি খন্দকার। এবারো তার ব্যত্যয় ঘটেনি। গল্প প্রসঙ্গে তিনি বলেন—‘ছোটবেলায় খেলতে গিয়ে যে ছেলেটি বাড়তি হতো, তাকে বলা হতো দুধভাত। সে দুই পক্ষেই খেলতে পারত। এই দুই পক্ষে খেলতে পারার মধ্য দিয়ে আসলে নীতিভ্রষ্টতা তৈরি হয়। পরবর্তী জীবনে তার আদর্শ বলে কিছু থাকে না। আর এই বিষয়টি ব্যাঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছি।’

এ নাটকের গল্পটি সিনেমার বলে মনে করেন কচি খন্দকার। তা জানিয়ে এই পরিচালক বলেন, ‘নাটকটির গল্প সিনেমার; আর সেই সিনেমার গল্প নিয়ে নাটক নির্মাণ করেছি। এটা ভাবলে কষ্ট লাগে। কারণ আমি ভাবি, এ ধরণের গল্প নিয়ে সিনেমা বানালে ভালো হতো। মামুনুর রশীদ, মোশাররফ করীম থেকে শুরু করে সবাই গল্পটির ভীষণ প্রশংসা করেছেন। সবকিছু মিলিয়েই মনে হয়েছে এ গল্প নিয়ে সিনেমা বানালেই ভালো হতো। যেহেতেু আগেই এই গল্প নিয়ে নাটক নির্মাণের জন্য কথা দিয়েছিলাম, সেহেতু আর বিকল্প কিছু করার ছিল না।’
নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন—মামুনুর রশীদ, হিমি হাফিজ, আফরোজা, সূচনা সিকদার প্রমুখ। সম্প্রতি ধামরাইয়ে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। বাংলাভিশনের ঈদুল ফিতরের অনুষ্ঠামালায় প্রচার হবে নাটকটি।

প্রখ/বিপ্লব

বিনোদন প্রতিবেদক:

২৪ এপ্রিল, ২০২২,  10:38 PM