শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

মুক্তির প্রথম দিনই সাড়া ফেলেছে ‘পোন্নিয়ান সেলভান’

#
news image

গত শুক্রবার মুক্তি পেয়েছে মণি রত্নমের বহুল আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা 'পোন্নিয়ান সেলভান : ১'। প্রথম দিনই দুর্দান্ত সাড়া ফেলেছে সিনেমাটি। চিয়ান বিক্রম, কার্তি, জয়মরাভি, ঐশ্বরিয়া রাই এবং ত্রিশা অভিনীত 'পোন্নিয়ান সেলভান : ১' তামিলনাড়ু রাজ্যে এবং বিদেশেও দারুণভাবে শুরু করেছে। বলিউড ও বক্স অফিসের বিভিন্ন সূত্র মতে, বিশ্বব্যাপী প্রায় ৭০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। সিনেমাটি তামিলনাড়ুতে অত্যন্ত ভালো ব্যবসা করেছে। এটি এই বছর তামিলনাড়ুতে মুক্তির প্রথম দিনে ‘বিস্ট’ এবং ‘ভ্যালিমাই’-এর পরে তৃতীয় সর্বোচ্চ টিকিট বিক্রি করেছে। এ ছাড়া সিনেমাটির ফিল্মটির প্রি-বুকিং যথেষ্ট শক্ত, যা সামনে একটি শক্তিশালী আয়ের ইঙ্গিত দিচ্ছে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মুক্তির প্রথম দিন গত শুক্রবার ভারতে প্রায় ৪০ কোটি এবং আন্তর্জাতিক বাজারে প্রায় ৩০ কোটি রুপির মতো আয় করেছে। একটি তামিল চলচ্চিত্রের জন্য বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনে চতুর্থ সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি। তামিলনাড়ুতে ২২-২৫, কর্ণাটকে ৫-৬, কেরালায় ২-৩ ও হিন্দিতে ১-১.৫ কোটি রুপি আয় করেছে এটি। মুক্তির আগে ভারতে এর অগ্রিম বুকিং ছিল ১৭ কোটি রুপি। বিদেশে অগ্রিম বুকিং হয়েছিল ১০ কোটি রুপি। যেটা এখনো পর্যন্ত এ বছর তামিল বক্স অফিসে রেকর্ড। এর আগে কমল হাসান অভিনীত ব্লকবাস্টার 'বিক্রম' সিনেমার জন্য অগ্রিম বুকিং হয়েছিল ১৫ কোটি রুপি। দর্শক ও সমালোচকদের কাছ থেকে বেশ ইতিবাচক রিভিউ পেয়েছে 'পোন্নিয়ান সেলভান : ১', যা সিনেমাটির জন্য বিরাট আয়ের পথ তৈরি করতে যাচ্ছে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকরা। দুই পর্বে নির্মিত হতে যাওয়া সিনেমাটির মোট বাজেট প্রায় ৫০০ কোটি রুপি। তবে মুক্তির প্রথম দিনই দুর্দান্ত সাড়া ফেলে দেওয়ায় প্রথম পর্বের সফলতাই দেখছেন সিনেমা বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয়, সিনেমাটির বক্স অফিসের রাজত্ব কতটা দীর্ঘায়িত হয়।

প্রভাতী খবর ডেস্ক

০১ অক্টোবর, ২০২২,  11:33 PM