শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

দ্বিতীয় সপ্তাহেও যুক্তরাষ্ট্রে ‘পরান’-এর দাপট

#
news image

‘পরান’ সিনেমা প্রথম সপ্তাহে আমেরিকার দর্শকদের মুগ্ধ করেছে। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় গত ২৩ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের সিনেপ্রেমীরা পরান সিনেমাটি উপভোগ করছেন। প্রথম সপ্তাহে দর্শকের ব্যাপক সাড়া পাওয়ায় দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির আরো ১২টি হল বেড়েছে। এরইমধ্যে জ্যামাইকা, নিউ ইয়র্ক, অরল্যান্ডো, ব্রানসউইক, মানাসাস, ডালাস, অস্টিন, হিউস্টন, আটলান্টা, বাল্টিমোর সান ফ্রান্সিসকো শহরগুলোতে বেশির ভাগ শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে। এ ছাড়া নিউ জার্সি, ভার্জিনিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, ম্যারিল্যান্ড, পেনসিলভানিয়া, কানেকটিকাট অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের দর্শকরা সিনেমাহলে গিয়ে পরান ছবির পোস্টারের সঙ্গে ছবি তুলছেন। বিশেষ করে সিনেমায় শরীফুল রাজের অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা। শুধু তাই নয়, ওসি চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয়ও দর্শক উপভোগ করেছেন। এ ছাড়া মিম ও ইয়াশ রোহানের অভিনয় দর্শকের মন ছুঁয়ে গেছে বলে জানিয়েছেন ‘পরান’ ছবির যুক্তরাষ্ট্রের পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ। তিনি বলেন, দর্শকের এমন ভালোবাসায় আমরা আপ্লুত। পরান সিনেমাটি দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের দর্শকদের মুগ্ধ করেছে। আমি মনে করি, তৃতীয় সপ্তাহে আরো নতুন হল যুক্ত হবে। গত ঈদুল আজহায় লাইভ টেকনোলজিস প্রযোজিত রায়হান রাফি পরিচালিত ‘পরান’ সিনেমাটি মুক্তি পায়। বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন, ‘বিভিন্ন শহর থেকে দর্শকরা পরান ছবিটি দেখার আগ্রহ জানিয়েছে। বায়োস্কোপ ফিল্মস চেষ্টা করে যাচ্ছে, ছবিটি যেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিরা উপভোগ করতে পারেন। ’ পরান ছবিতে শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।

প্রভাতী খবর ডেস্ক

০১ অক্টোবর, ২০২২,  11:33 PM