শিরোনামঃ
মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

পূর্ব ইউক্রেনের আরো বেশী অংশ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি জেলেনস্কির

#
news image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ান বাহিনীর কাছ থেকে দেশটির পূর্ব ডনবাস অঞ্চলের আরও এলাকা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন শনিবার ।
জেলেনস্কি তাঁর সন্ধ্যকালীন ভাষণে বলেন, ‘এই সপ্তাহ জুড়ে, ডনবাসে আরও ইউক্রেনীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে আরও বেশি এলাকায় ইউক্রেনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।’
কিয়েভ বলেছে যে তাদের বাহিনী পূর্বাঞ্চলীয় প্রধান শহর লাইমানে যেতে শুরু করেছে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও পোস্ট করেছে,  সেখানে সৈন্যদের হলুদ এবং নীল ইউক্রেনের পতাকা উড়াতে দেখা গেছে। এর পরেই জেলেনস্কি পূর্বাঞ্চল পুনরুদ্ধারে তার প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে, তারা শহর থেকে সৈন্য প্রত্যাহার করে ‘অধিক সুবিধাজনক লাইনে’ মোতায়েন করেছে।
জেলেনস্কি রাশিয়ানদের বলেছেন, গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের নির্দেশদাতা প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন তারা ‘একের পর এক নিহত’ হবে।
ইউক্রেন যুদ্ধকে ‘রাশিয়ার জন্য একটি ঐতিহাসিক ভুল’ বলে অভিহিত করে জেলেনস্কি বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত আপনারা সকলে মিলে যিনি ইউক্রেনের বিরুদ্ধে এই কান্ডজ্ঞানহীন যুদ্ধ শুরু করেছেন তার ব্যাপারে সমস্যার সমাধান করতে সক্ষম হবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা একের পর হত্যার শিকার হবেন।

প্রভাতী খবর ডেস্ক

০২ অক্টোবর, ২০২২,  8:37 PM