শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এলপিজির দাম কমলো, ১২ কেজির সিলিন্ডার এখন ১২০০

#
news image

এবার দাম কমেছে ১২ কেজির সিলিন্ডারের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ৩৫ টাকা কমে হয়েছে ১ হাজার ২০০ টাকা। রোববার (২ অক্টোবর) সন্ধ্যা থেকে ভোক্তাপর্যায়ে নতুন এ দাম কার্যকর হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল নতুন দাম ঘোষণা করেন।

এর আগে গত সেপ্টেম্বর মাসে ১৬ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের এলপিজি গ্যাসের দাম করা হয়েছিল ১ হাজার ২৩৫ টাকা। চলতি মাসে যা থেকে ৩৫ টাকা কমানো হয়েছে।

২০২১ সালের এপ্রিল মাসে দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে সমন্বয় করা হয় দাম।

বিইআরসি জানায়, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বেসরকারি খাতে ভোক্তাপর্যায়ে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১০০ টাকা ১ পয়সা। এছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম কমিয়ে লিটারপ্রতি ৫৫ টাকা ৯২ পয়সা করা হয়েছে, যা আগে ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা।

অনলাইন ডেস্ক

০২ অক্টোবর, ২০২২,  10:22 PM