শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

সেপ্টেম্বরে ৩৯০ কোটি ৫০ লাখ ডলারের রপ্তানি আয়

#
news image

গত সেপ্টেম্বর মাসে ৩৯০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। তবে এ সময়ে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক রপ্তানি তুলনামূলক হ্রাস পেয়েছে। পোশাক রপ্তানি হয়েছে ৩১৬ কোটি ১৬ লাখ ডলারের যা গতবছরের সেপ্টেম্বরে ছিল ৩৪১ কোটি ৮৮ লাখ ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যাণে আজ এ তথ্য তুলে ধরা হয়েছে। পরিসংখ্যাণ অনুযায়ী গতবছরের সেপ্টেম্বরের তুলনায় এবছরের সেপ্টেম্বরে পোশাকের রপ্তানি হ্রাস পেয়েছে ৭ দশমিক ৫২ শতাংশ। রপ্তানিমূখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল বাসসকে বলেন, বৈশ্বিক মন্দার পূর্বাভাষের প্রেক্ষিতে পোশাকের প্রতি ক্রেতাদের চাহিদা কমে গেছে। যে কারণে খুচরা পর্যায়ে বিক্রি হ্রাস পাচ্ছে। যার প্রভাব আমাদের পোশাক রপ্তানিতে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পোশাক রপ্তানির ব্যাপারে বাংলাদেশের শিল্পোদ্যোক্তারা সতর্ক রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ১২৪৯ কোটি ৩৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গতবছরের একইসময়ে এর পরিমাণ ছিল ১১০২ কোটি ১৯ লাখ ডলার। সেই হিসেবে গতবছরের প্রথম প্রান্তিকের তুলনায় এবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি আয় ১৩ দশমিক ৩৮ শতাংশ বেশি। 

অনলাইন ডেস্ক

০২ অক্টোবর, ২০২২,  11:46 PM