শিরোনামঃ
মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

‘ক্লাসরুম’ মাতাবেন তাহসান-ঐশী

#
news image

আসছে ২৮ অক্টোবর এসএসসি-২০০১ ব্যাচের ফেসবুককেন্দ্রিক জনপ্রিয় গ্রুপ ‘ক্লাসরুম’-এর ২১ বছর পূর্তি হবে। এই উপলক্ষে গ্রুপের সকল বন্ধু একত্রিত হবে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। সেখানে আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠানেরও।

যাতে গান করবেন দেশের জপপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও ঐশী। দুই তারকা সংগীতশিল্পীর মন মাতানো সব গানে মাতবে ক্লাসরুমের দুষ্ট ছেলে ও মিষ্টি মেয়েরা। তারা ছাড়াও ক্লাসরুম বন্ধু রাফায়েল মুরসালিনের পারফরমেন্স, ডিজেসহ দিনভর আনন্দে ও গানে উৎসবমুখর সময় কাটাবে গ্রুপের সদস্য ও আগতরা।

ক্লাসরুম কর্তৃপক্ষ জানায়, ‘গত বছর নগরবাউল জেমস ক্লাসরুম মাতায় জনপ্রিয় সব গান নিয়ে। সেটি ছিল ইতিহাস! এবারও ক্লাসরুম মাতাবেন তাহসান ও ঐশী। যাদের গানে বুঁদ হয়ে যায় দেশের সবাই। এই ২১ বছর পূতিতে সব বন্ধুকে একত্রিত করতেই ফের আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে হবে খাওয়া-দাওয়া, আনন্দ, গানে মাতামাতি আর আড্ডা।’

এ আয়োজন প্রসঙ্গে গায়ক তাহসান বলেন, ‘দেখা হবে ২৮ অক্টোবরে। প্রিয় সব গান হবে। আশা করছি, উপভোগ্য একটি অনুষ্ঠান হবে।’

গায়িকা ঐশী বলেন, ‘আমি বরাবরই এমন ধরণের আয়োজন পছন্দ করি। যেখানে গানের সঙ্গে প্রিয় বন্ধুদের আড্ডা-দারুণ বিষয়! আশা করছি, সেদিন দেখা হবে ক্লাসরুমের দুষ্টু পোলাপানের সঙ্গে।’

উল্লেখ্য, অনুষ্ঠানে তাহসান-ঐশীর পরিবেশনা শুরু হবে বিকাল ৩টায়।

অনলাইন ডেস্ক

০৩ অক্টোবর, ২০২২,  11:16 PM