শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আইইডি বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত একজন

#
news image

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনাকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আজ ভোরে বাংলাদেশী শান্তিরক্ষীদের গাড়ি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পড়ে তিন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত এবং একজন আহত হয়েছেন। 
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (বাংলাদেশ সময় মঙ্গলবার ১টা ৩৫ মিনিটে) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে অভিযান পরিচালনাকারী বাংলাদেশী শান্তিরক্ষীদের গাড়ি আইইডি বিস্ফোরণের কবলে পড়ে।
নিহত শান্তিরক্ষীরা হলেন, ব্রাহ্মনবাড়িয়া সৈনিক জসিম উদ্দিন (৩১), নিলফামারীর সৈনিক জাহাংগীর আলম (২৬) এবং সিরাজগঞ্জের সৈনিক শরিফ হোসেন (২৬)। আহত শান্তিরক্ষী টহল কমান্ডার মেজর আশরাফুল হক।

ঘটনার পরপরই চার শান্তিরক্ষীকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বোয়ার শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম ও শরীফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
তবে মেজর আশরাফুল হক একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত অন্য শান্তিরক্ষীরা নিরাপদে রয়েছে বলে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব শহীদ সেনাদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও এতে জানানো হয়।

অনলাইন ডেস্ক

০৫ অক্টোবর, ২০২২,  4:37 AM