শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

ইরানে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, আহত ৪৯০

#
news image

ইরানে পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয়ি শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এতে অন্তত ৪৯০ জন আহত হয়েছে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানি সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৩টা ৫১ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) এর আগে জানিয়েছিল, ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি আর্মেনিয়া-আজারবাইজান-ইরানের সীমান্ত অঞ্চলের কাছে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, খোয়ি থেকে প্রায় ১১ দশমিক ৬ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।

জাতীয় জরুরি পরিসেবার মুখপাত্র মোজতবা খালেদী রাষ্ট্রীয় সম্প্রচারককে জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থলের সঙ্গে অবস্থিত সালমাস ও খোয়া শহরের কাছের কিছু গ্রামে বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন করা হয়েছে।

অনলাইন ডেস্ক

০৫ অক্টোবর, ২০২২,  11:13 PM