শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

চিনির দাম কেজিতে বাড়ল ৬ টাকা

#
news image

চিনির দাম কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। দাম বাড়িয়ে খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা, আর প্যাকেট জাত চিনি ৯৫ টাকা করা হয়েছে। একই সঙ্গে পামওয়েল সুপার প্রতি লিটারে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে। এমন তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাণিজ্য সচিব বলেন, আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে বেশি দামের যে তেল বাজারে আছে সেটা আগের দামে বিক্রি করতে হবে। এখন যে তেল বাজারে যাবে সেটা লিটারে ১৪ টাকা কমে বিক্রি হবে। আর চিনি ও পামওয়েল এ দু’টির দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। আজ বিকেলের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে অ্যাসোসিয়েশন।

তিনি বলেন, নতুন দাম অনুযায়ী পামওয়েল সুপার প্রতি লিটারে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে।  যা আগে ১৩৩ টাকা লিটার বিক্রি হতো। একই সঙ্গে চিনির দাম ৬ টাকা বাড়িয়ে খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা, আর প্যাকেট জাত চিনি ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কারণ আমরা আগে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ডলারে দাম ধরতাম না। বর্তমানে ১০৫ টাকা দরে ডলার ধরলে চিনির দাম বেশি হয়। সেজন্য কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। আর সয়াবিন ইতোমধ্যেই কমিয়ে দেওয়া হয়েছে লিটারে ১৪ টাকা।

বাজারে তেলের দাম যেটা কমলো, আর ডলারের দামের যে তারতম্য সেটার প্রভাব পড়তে বা ভোক্তা পর্যায়ে পেতে বেশি সময় লাগবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমে গেলে সেটা সমন্বয় করে কমিয়ে দেওয়া হচ্ছে। যেমন, আজকে পামওয়েল সুপার কমানো হলো, আগে সয়াবিন ১৪ টাকা কমানো হয়েছে। আর ডলারের উর্ধ্বমুখী এসব বিষয় বাংলাদেশ ব্যাংক দেখে। যেহেতু আমদানি পণ্য, তাই ডলারের দাম যদি কমে তাহলে পণ্যের দাম কমবে। যদি ডলারের দাম বাড়ে তাহলে পণ্যের দাম বাড়বে।

অনলাইন ডেস্ক

০৬ অক্টোবর, ২০২২,  10:34 PM