শিরোনামঃ
মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

রাঙ্গামাটিতে মাসব্যাপী কঠিন চিবর দান অনুষ্ঠান শুরু

#
news image

জেলায় আজ থেকে মাসব্যাপী কঠিন চিবর দান অনুষ্ঠান শুরু  হয়েছে।
প্রচারণা পূর্ণিমার পর মাসব্যাপী কঠিন চিবর দান অনুষ্ঠানের অংশ হিসেবে উলুছড়ি ছাবা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯টায় বিহার প্রাঙ্গনে পঞ্চশীল প্রার্থনা, বৌদ্ধ মুর্তি দান, সংঙ্গ দান, চীবর দান সহ বিভিন্ন দানের মাধ্যমে চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উলুছড়ি বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি শুদ্ধালংকার মহাথের, ছাবা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুভদর্শী মহাথের।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জয় সন তঞ্চঙ্গ্যা, জেলা আনসারের সহকারী  কর্মকর্তা মো. আবদুল মোস্তাকিন, ছাবা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির প্রকাশনা সম্পাদক নির্মল বড়ুয়া মিলন প্রমুখ।
পরে বৌদ্ধ ধর্মীয়  ভিক্ষুসংঘকে চীবর উৎসর্গ করা হয়।
এ ছাড়া মাসব্যাপী কঠিন চিবর দান উপলক্ষে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠিত হয়।
সাধারণত প্রবারণা পূর্ণিমার পর দিন থেকেই বৌদ্ধ ধর্মালম্বীরা বৌদ্ধ বিহারে বিহারে কঠিন চিবর দানানুষ্ঠানের আয়োজন করেন।

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২২,  9:36 PM