শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

করাচি বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী বোমা হামলা, তিন চীনা নাগরিকসহ নিহত ৪

#
news image

পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের সামনে গাড়ি বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। এরমধ্যে তিনজনই চীনের নাগরিক। অপরজন পাকিস্তানি। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। 

করাচি বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ভাষা শিক্ষা ইনস্টিটিউটের সামনে একটি সাদা ভ্যানের সামনে এ আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। চাইনিজ ভাষা শিক্ষা ইনস্টিটিউটটির পরিচালক হুয়াং গুইপিং, দিং মুপেং ও চেং সাই নিহত হন। তাদের সঙ্গে বিস্ফোরণে প্রাণ হারান পাকিস্তানি গাড়িচালক খালিদ।

পাকিস্তানের জিও নিউজ গোয়েন্দাদের বরাত দিয়ে জানিয়েছে, প্রথমে ভাবা হয়েছিল গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটে। কিন্তু পরবর্তীতে সিসি টিভির ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় বোরকা পড়া এক নারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান। 

দেশটির গণমাধ্যম ডন কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের কর্মকর্তা রাজা উমর খাত্তাবের বরাত দিয়ে জানিয়েছে, ওই নারী চাইনিজ ভাষা শিক্ষা ইনস্টিটিউটের সামনে দাঁড়িয়ে ছিলেন। যেই গাড়িটি তার কাছে পৌঁছায় তখনই তিনি বোমার বিস্ফোরণ ঘটান।

সাদা ভ্যানটিতে বিদেশী নাগরিক আছে সেটি আগে নিশ্চিত হয়ে তার পর বিস্ফোরণ ঘটানো হয়। নিষিদ্ধ ঘোষিত বালোচ লিবারেশন আর্মি এ ঘটনার দায় স্বীকার করেছে। যে গাড়িটির কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে সেই গাড়িটিকে পাকিস্তানি রেঞ্জার্সরা নিরাপত্তা দিয়ে নিয়ে আসছিল।

তবে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের কর্মকর্তা রাজা উমর খাত্তাব জানিয়েছেন, নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না। 

প্র.খ/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

২৭ এপ্রিল, ২০২২,  1:07 AM