শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

‘জুনেই’ বিয়ের পিঁড়িতে নয়নতারা!

#
news image

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেট থেকে দক্ষিণ ভারতের অভিনেত্রী নয়নতারা ও চলচ্চিত্রকার বিগনেশ শিবানের প্রেমের যাত্রা শুরু।  এরপর থেকে প্রায় অর্ধযুগ ধরে চলছে প্রেম। গত বছর তাদের আংটিবদলও হয়েছে। এবার গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি বছরের জুনেই বিয়ে করছেন তারা।

এ বছর বিগনেশ শিবানের নতুন ছবি ‘একে ৬২’ শুরু হওয়ার কথা। এই ছবির শুটিং শুরুর আগেই তারা বিয়েটা সেরে ফেলবেন বলে শোনা যাচ্ছে। এরপর তারা ফিরবেন ছবির শুটিংয়ে।যেকোনো দিন তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ ঘোষণা করবেন।  এর মধ্যে বিগনেশ ও নয়নতারা বেশ কয়েকটি মন্দিরে পূজা দিয়েছেন বলে জানা গেছে। 

সম্প্রতি নয়তারা ‘কাথুভাকুলা রেনডু কাঢাল’ ছবির কাজ শেষ করেছেন। এটি পরিচালনা করেন বিগনেশ। এ ছবিতে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু। আগামী ২৮ এপ্রিল ছবিটি মুক্তির কথা রয়েছ। কয়েক দিন আগে ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। 

২০০৩ সালে মালয়ালম ভাষার ‘মনসিনাক্কা’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় নয়নতারার। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। কুড়িয়েছেন অনেক প্রশংসাও।

প্র.খ/বিপ্লব

বিনোদন প্রতিবেদক:

২৭ এপ্রিল, ২০২২,  1:36 AM