শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

অভিনয় ছেড়ে ইসলামের পথে অভিনেত্রী

#
news image

শোবিজের ঝলমলে ক্যারিয়ার ছেড়ে ইসলামের পথে মনোনিবেশ করতে অভিনয় ছাড়লেন অভিনেত্রী সাহার আফসা। সামাজিকমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতের ভোজপুরি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এই অভিনেত্রী।

সাহার আফসা লেখেন, ‘আমি সকলকে জানাতে চাই যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি আর এর সঙ্গে যুক্ত থাকতে চাই না। বাকি জীবনটা ইসলামের শিক্ষা এবং আল্লাহর পথে কাটিয়ে দিতে চাই। অতীতে আমি যেভাবে জীবন কাটিয়েছি তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি। ’

সাহার আরো লেখেন, ‘বিপুল সাফল্য আর অর্থ পেয়েও আমি তৃপ্ত ছিলাম না। কারণ আমি ছোটবেলায়ও এই ধরনের জীবনযাপন করার কথা ভাবিনি। হঠাৎ করেই এই ইন্ডাস্ট্রিতে আমি এসে পড়ি আর এগিয়ে যেতে থাকি। কিন্তু এইসব কিছু শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। ’

নিজের বক্তব্যের একদম শেষ প্রান্তে এসে আফসা লেখেন, ‘আমি বিনোদন দুনিয়া থেকে বিদায় নিচ্ছি ঠিকই, তবুও চাইব আমার সিদ্ধান্তকে সবাই সম্মান করুক। আমার জন্য প্রার্থনা করবেন যাতে আল্লাহ আমার সহায় থাকেন। আমি যাতে আমার স্রষ্টার আইন মেনে চলতে পারি সেই কামনা করবেন। ’

সামনের সময়টা মানবজাতির কল্যাণে কাজ করে যেতে চান আফসা। তিনি আশা করেন, মানুষ যেন তাকে অতীতের কাজের জন্য স্মরণ না করেন। ভবিষ্যতের কাজ নিয়েই যেন মনে রাখেন।

এর আগে ইসলাম ধর্মের পথে চলতে ২০১৯ সালে বলিউডকে বিদায় জানান অভিনেত্রী জায়রা ওয়াসিম। আর ২০২০ সালে ইসলামে নিজেকে সমর্পণ করতে বলিউডের ক্যারিয়ারকে বিদায় জানান অভিনেত্রী সানা খান। চলতি বছর ফেব্রুয়ারিতে এই তালিকায় নাম লেখান অভিনেত্রী মেহজাবিন সিদ্দিকী।

অনলাইন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২,  12:16 AM