শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড হাইকোর্টে বহাল

#
news image

খুলনায় অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা বেগমকে হত্যা মামলায় স্বামী লুৎফর শেখকে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদন্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান। পারিবারিক কলহের জের ধরে, ২০০৭ সালের ১৭ জানুয়ারি ডুমুরিয়ার  গোনালী গ্রামে নিজ বাড়িতে লুৎফর শেখ তার স্ত্রী সাবিনা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। সাবিনা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বর্বরোচিত ওই ঘটনায় সাবিনার মা সখিনা বেগম বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২১ এপ্রিল পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। বিচার শেষে ২০১৭ সালের ২২ মার্চ লুৎফর শেখকে মৃত্যুদন্ড দেন খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। পরে মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি আপিল করে। শুনানি শেষে বিচারিক আদালতে দেয়া দ- বহাল রেখে এই রায় দিলো হাইকোর্ট।

অনলাইন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২,  9:21 PM