শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

ভোলায় ইলিশ আহরণের দায়ে ২৯ জেলে আটক

#
news image

জেলার উপজেলা সদরে আজ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের দায়ে ২৯ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলা মৎস্য অফিস এবং নৌ পুলিশের পৃথক অভিযানে মেঘনা ও তেঁতুলীয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে এদের আটক করা হয়। এসময় ১৭ হাজার মিটার কারেন্ট জাল, ২৫ কেজি মা ইলিশ ও ৫টি ট্রলার জব্দ করা হয়।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন বাসস’কে জানান, মৎস্য বিভাগের উদ্যোগে সদরের তেঁতুলীয়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৭ জনকে ১৫ দিন করে কারাদন্ড ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম। এছাড়া ৩ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান, এসময় ৪টি ট্রলার, ১৫ কেজি মা ইলিশ ও ৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জাল পুড়িয়ে বিনষ্ট, মাছ অসহায়দের মাঝে বিতরণ ও ট্রলার নিলামে বিক্রি করা হয়েছে।

ইলিশা নৌ থানার পরিদর্শক (ওসি) মো: আখতার হোসেন জানান, আজ সকালে সদরের মেঘনা নদীর ভোলার চর নামক স্থান থেকে ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে আটক করা হয়েছে। অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল, ২০ কেজি ইলিশ ও একটি ট্রলার জব্দ করা হয়। আটক দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন বলে জানান তিনি। উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

অনলাইন ডেস্ক

১৫ অক্টোবর, ২০২২,  9:15 PM