শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

কঙ্গোতে ১২ জনকে শিরশ্ছেদ করা হয়েছে

#
news image

কঙ্গোর পূর্বাঞ্চলীয় একটি গ্রামে সন্দেহভাজন জঙ্গিরা ১২ জনকে রামদা দিয়ে শিরশ্ছেদ করে। দেশটি বিভিন্ন গ্রুপের আঞ্চলিক সহিংসতায় জর্জরিত। বছরের পর বছর ধরে সেখানে এমন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। শনিবার স্থানীয় সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। স্থানীয় সুশীল সমাজ নেতা গুস্তাভ কাকানি এএফপি’কে বলেন, সশস্ত্র ব্যক্তিরা শুক্রবার সকালে আইতুরি প্রদেশের মসাম গ্রামে এ বিভৎস হামলা চালায়।তিনি আরো বলেন, ‘নিহতদের মধ্যে নারী ও পুরুষ রয়েছে। এদের কয়েকজনকে রামদা দিয়ে শিরশ্ছেদ করা হয়। সেখানে হাত-পা বাঁধা অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা হয়। হত্যা করার আগে তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়।’

এ হামলা চালানো আইতুরির আইরুমু ভূখন্ডে অ্যালাইড ডেমোক্রেটিক (এডিএফ) গ্রুপ সবচেয়ে বেশি তৎপর। তাদেরকে সেখানে প্রায় নিয়মিতভাবে সহিংসতা চালাতে দেখা যায়। কঙ্গোর বিশৃংখলাপূর্ণ পূর্বাঞ্চলে ১২০টিরও বেশি সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে। এদের মধ্যে এডিএফ গ্রুপকে সবচেয়ে বেশি সহিংসতাপূর্ণ কর্মকান্ড চালাতে দেখা যায়।  কঙ্গোর কয়েক হাজার মানুষকে গলা কেটে হত্যা করায় এবং প্রতিবেশি দেশ উগান্ডায় বিভিন্ন বোমা হামলা চালানোর জন্য এ গ্রুপকে দায়ী করা হয়। তবে কাকানি বলেন, শুক্রবারের এ ঘৃণ্য হামলা কারা চালিয়েছে তা এতো তাড়াতাড়ি বলা যাচ্ছে না। আইরুমু ভূখন্ডের সামরিক প্রশাসক কর্ণেল সাইরো সিম্বা সেখান থেকে ‘১২টি লাশ উদ্ধার করা হয়েছে’ বলে নিশ্চিত করেন।

অনলাইন ডেস্ক

১৫ অক্টোবর, ২০২২,  9:18 PM