শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

টাইগার থ্রি’র পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ জানালেন সালমান

#
news image

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে মুক্তি পেল ‘টাইগার থ্রি’ সিনেমার প্রথম পোস্টার। সেই সঙ্গে জানা গেল সিনেমাটির মুক্তির তারিখ। সালমান খান এবং ক্যাটরিনা কাইফ দুজনেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সিনেমাটির পোস্টার প্রকাশ করেছেন। জানা গেছে, ২০২৩ সালের ঈদে মুক্তির কথা থাকলেও, তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। ঈদে নয় বরং দিওয়ালিতে মুক্তি পাবে এই সিনেমা। প্রযোজনা সংস্থা ইয়াশ রাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উদযাপনে দিওয়ালি উৎসবে সিনেমাটি বড় পর্দায় আসবে। সোশ্যাল মিডিয়ায় পোস্টার প্রকাশ্যে এনে সালমান লিখেছেন, ‘নতুন তারিখ পেয়েছে টাইগার থ্রি। আর সেটা হলো ২০২৩ সালের দিওয়ালি। বড় পর্দায় ইয়াশ রাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি টাইগারের সঙ্গে সেলিব্রেট করুন। হিন্দি, তামিল আর তেলুগু ভাষায় মুক্তি পাবে টাইগার থ্রি।’

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। ‘টাইগার থ্রি’ সিনেমায় একটি ক্যামিও চরিত্রে দেখা মিলবে শাহরুখ খানের। এর আগে এ বছরের মার্চে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিও পোস্ট করে সালমান জানিয়েছিলেন, ২০২৩ সালে ঈদে মুক্তি পেতে যাচ্ছে টাইগার থ্রি। প্রতি ইদেই বড় পর্দায় দেখা যায় সালমান খানের ধামাল। কিন্তু, টাইগার থ্রি’র ক্ষেত্রে ভেঙে গেল সেই চেনা ছক। তবে সালমান-ক্যাটরিনার যুগলবন্দি অভিনয় দেখতে মুখিয়ে রয়েছে দর্শক।

অনলাইন ডেস্ক

১৫ অক্টোবর, ২০২২,  11:36 PM