শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

কর অঞ্চলে মেলার পরিবেশে সেবা পাবেন করদাতারা

#
news image

করদাতাদের সুবিধার্থে পুরো নভেম্বর মাস জুড়ে কর অঞ্চলগুলোতে কর মেলার ন্যায় করসেবা প্রদান করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেখানে মেলার পরিবেশে আয়কর রিটার্ন দাখিলসহ কর সংক্রান্ত অন্যান্য সেবা নিশ্চিত করা হবে। সেজন্য নেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রস্তুতি।এছাড়া সচিবালয়, অফিসার্স ক্লাব, ঢাকা ক্যান্টনমেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ীভাবে কর তথ্য ও সেবা কেন্দ্র চালু করা হবে। এসব কেন্দ্রে রিটার্ন দাখিলসহ অন্যান্য করসেবা এবং কর সংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাবে। এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন রোববার বাসসকে বলেন, ‘এবার করমেলা হচ্ছে না, তবে কর অঞ্চলে নভেম্বর মাসে সেবা বাড়ানো হবে। সেখানে মেলার পরিবেশ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে-যাতে করদাতাদের জন্য বাড়তি সেবা নিশ্চিত করা যায়। করদাতারা নিজ নিজ কর অঞ্চলে গিয়ে নির্বিঘ্নে রিটার্ন দাখিল করতে পারবেন ও অন্যান্য কর সেবা পাবেন।’ তিনি জানান, আগামী ১ নভেম্বর থেকে কর অঞ্চলগুলোতে বিশেষ সেবা দেওয়া শুরু হবে এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। উল্লেখ্য, চলতি ২০২২-২৩ অর্থবছরের আয়কর বিবরণী দাখিলের শেষ সময় আগামী ৩০ নভেম্বর। কোন করদাতা এই সময়সীমার পরে রিটার্ন দাখিল করতে চাইলে, আগেই তাকে সময় বাড়ানোর অনুমোদন নিয়ে রাখতে হবে। এনবিআর সূত্র জানায়, করদাতারা কর অঞ্চলে নির্বিঘ্নে রিটার্ন দাখিল করার পাশাপাশি ই-টিআইএন নিবন্ধন গ্রহণ ও কর পরিশোধ করতে পারবেন। আর কর কর্মকতারা আয়কর বিবরণী পূরণে করদাতাদের সহযোগিতা প্রদান করবেন। দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা প্রায় ৭৫ লাখ। 

অনলাইন ডেস্ক

১৬ অক্টোবর, ২০২২,  10:58 PM