শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

রাজধানীতে ১০৮টি বাসে সিসি ক্যামেরা স্থাপন

#
news image

রাজধানী ঢাকায় সিসি ক্যামেরা স্থাপন করা ১০৮টি বাসের উদ্বোধন করেছেন মহিলা ও শিশু বিষয়ক  প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। 

গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আজ রাজধানীর গাবতলীতে সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জানানো হয়, ৫টি বাস কোম্পানি এবং বিভিন্ন রুটের চলাচল করা মোট ১০৮টি বাসে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। 
 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় উদ্বোধনের এ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, চন্দ্রা টু ডেমরা স্টাফ কোয়ার্টার রুটের রাজধানী সুপার সার্ভিস লিমিটেডের পঁচিশটি, গাবতলী টু গাজীপুর রুটের বসুমতি ট্রান্সপোর্ট লিমিটেডের পঁচিশটি, মোহাম্মদপুর টু আবদুল্লাহপুর রুটের  প্রজাপতি পরিবহন লিমিটেডের পঁচিশটি। ঘাটারচর টু আব্দুল্লাহপুর রুটের পরিস্থান পরিবহনের পঁচিশটি এবং  গাবতলী টু সায়েদাবাদ রুটের গাবতলী এক্সপ্রেসের আটটি বাসে প্রাথমিক পর্যায়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সরকারের অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা দিপ্ত ফাউন্ডেশন। 
প্রতিমন্ত্রী বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যায়ক্রমে সকল বাসে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে। এতে নারীরা হয়রানী বা নির্যাতনের ঘটনা ঘটলে ৯৯৯ ও ১০৯ এর মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। অন্যদিকে, সিসিটিভির ফুটেজ আদালতে আলামত ও প্রামাণক হিসেবেও ব্যবহৃত হতে পারে। সিসি ক্যামেরা থাকায় এসব বাসের সাধারণ যাত্রীরাও সতর্ক থাকবে এবং তাদের মাঝে সচেতনতা তৈরি হবে। 
মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু।
 এসময় আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, বাসচালক, স্টাফ, হেলপার যাত্রীসহ পরিবহনের সাথে সংশ্লিষ্টরা।
সভাপতির বক্তৃতায় সচিব বলেন, নারীরা এগিয়েছে বলেই আজ বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে বাসে সিসি টিভি স্থাপনের মাধ্যমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়ন করছে। 

অনলাইন ডেস্ক

১৭ অক্টোবর, ২০২২,  1:22 AM

news image
গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আজ রাজধানীর গাবতলীতে সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক  প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সিসি ক্যামেরা স্থাপন করা ১০৮টি বাসের উদ্বোধন করেন।