শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা পুরস্কৃত

#
news image

গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স ব্যবসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মুক্তধারা নিউইয়র্ক-এর প্রতিষ্ঠাতা এবং ইউএস-বাংলাদেশ বিজনেস লিংক্স এর সিইও বিশ্বজিৎ সাহাকে মর্যাদাপূর্ণ ‘ট্রাস্টেড ট্রেডিং পার্টনার ২০২২’ পুরস্কারে ভূষিত করেছে। গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সিইও জেফ মার্ক শুক্রবার চেম্বার অফিসে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিশ্বজিৎ সাহার হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন। সম্প্রতি শেষ হওয়া ইভেন্ট ‘বাংলাদেশ অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা ২০২২’ এর মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্ক জেফ বলেন, ‘বিশ্বজিৎ সাহা অসাধারণ দক্ষতায় দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগসূত্র তৈরি করেছেন। এফবিসিসিআই এবং গ্রেটার নিউইয়র্ক চেম্বার অফ কমার্সের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে’। মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘আমরা আশা করি,  আমেরিকার অন্যতম বৃহৎ ব্যবসায়িক সমিতি যেভাবে একজন এনআরবি উদ্যোক্তাকে সম্মানিত করেছে, তাতে নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান ব্যক্তিবিশেষ ও প্রতিষ্ঠানসমুহ অনুপ্রাণিত হবে।

অনলাইন ডেস্ক

১৭ অক্টোবর, ২০২২,  10:23 PM