শিরোনামঃ
মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

আত্মঘাতী ড্রোন দিয়ে কিয়েভে একাধিক হামলা!

#
news image

ইউক্রেন দাবি করেছে রাজধানী কিয়েভে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিমান হামলার সাইরেন বেজে ওঠার পর এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেন্দ্রীয় শেভচেঙ্কিভস্কি এলাকার আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭ টার দিকে বিস্ফোরণগুলো ঘটে। স্থানীয় মেয়র ভিটালি ক্লিটসকোর এ তথ্য জানিয়েছেন ।

এ বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক জানান, কামিকাজে ড্রোন থেকে হামলাগুলো চালানো হয়েছে। নভায়রনমেন্ট সংস্থা এ কামিকাজে ড্রোনের প্রস্তুতকারক। ড্রোনটি মূলত দু’আকারে পাওয়া যায়। সুইচব্লেড ৩০০ এবং সুইচব্লেড ৬০০। নিজেই ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করা এ ড্রোনগুলোকে কামিকাজে বা আত্মঘাতী ড্রোন বলা হয়।

টেলিগ্রাম সোশ্যাল মিডিয়া সাইটে মেয়র ভিটালি ক্লিটসকো জানান, গত সপ্তাহে রাশিয়া যখন বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তখন তিনি শেভচেনকিভস্কি জেলায় ছিলেন। উদ্ধারকারীরা ঘটনাস্থলে রয়েছে এবং বাসিন্দাদের বিমান হামলার আশ্রয়কেন্দ্রে থাকতে বলা হয়েছে। এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানান, গত সপ্তাহের এ হামলাগুলো রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে সংযোগকারী একটি মূল সেতুতে বোমা হামলার প্রতিশোধ ছিল। যুদ্ধ চলাকালীন প্রথমবারের মতো কিয়েভকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছিল।

অনলাইন ডেস্ক

১৮ অক্টোবর, ২০২২,  12:56 AM