শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

সুনামগঞ্জে টর্নেডোতে শতাধিক কাঁচাঘর বাড়ি বিধ্বস্ত

#
news image

জেলায় সোমবার গভীর রাতের আকস্মিক টর্নেডোতে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের দরগাহপুর, আসামমোড়া ও শ্রীনাথপুর গ্রামে শতাধিক কাঁচাঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। তিনটি গ্রামের ১৩০টি বসতঘর, গরুর ঘর, রান্নাঘর পুরো বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে অনেক গাছপালা। ঘরবাড়ি হারিয়ে শতাধিক মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছেন। আজ উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন। উপজেলা সহকারী কমিশনার সখিনা আক্তার বলেন- ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। ঝড়ে ২০ জন নারী পুরুষ শিশু কাটাছেঁড়া আঘাত পেয়ে আহত হয়েছেন। পাথারিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন- ঝড়ে ২০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের ঘরের চালের ঢেউটিন কাগজের মতো উড়ে গেছে। প্রতিটি কাঁচা বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে। শান্তিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান নূর হোসেন বলেন- ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তালিকা তৈরির কাজ চলছে। তালিকা করে সব ধরনের সহযোগিতা করা হবে।

অনলাইন ডেস্ক

১৮ অক্টোবর, ২০২২,  10:17 PM