শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

রেকর্ড ১২০০ কোটির ক্লাবে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’

#
news image

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’। এবার ১২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি। টাইমস অব ইন্ডিয়ার খবর, ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ মুক্তি পায় ১৪ এপ্রিল। মুক্তির ৩৩ দিনে সিনেমাটি বিশ্ব বক্স অফিসে সংগ্রহ করেছে ১২০০.৭৬ কোটি রুপি। এর আগে আমির খান অভিনীত ‘দঙ্গল’ এবং এস এস রাজামৌলি পরিচালিত ও প্রভাস অভিনীত ‘বাহুবলি : দ্য কনক্লুসন’ সিনেমা ১২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। তার আগে আরেক রেকর্ড গড়ে রকি ভাই। প্রথম কন্নড় সিনেমা হিসেবে দক্ষিণ কোরিয়ায় প্রদর্শন হয় এ সিনেমা। প্রথম দিনের সংগ্রহে কেরালা বক্স অফিসে মেগাস্টার মোহনলালের সিনেমার রেকর্ড ভাঙে রকি ভাই। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন বিজয় কিরাগান্দুর। ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হয়েছেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি। ২০১৮ সালে মুক্তি পায়  ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল। সাফল্যের ধারাবাহিকতায় এর তৃতীয় কিস্তিও নির্মাণ হবে, সেই ইঙ্গিত মিলেছে পরিচালক প্রশান্ত নীল ও ইয়াশের তরফে।

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২২,  11:06 PM