শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

এগিয়ে যাচ্ছে চিরকুট

#
news image

বাংলাদেশের ব্যান্ড চিরকুট ক্রমশ ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। এভাবেও বলা যায়, বাংলা গানকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে ক্রমশ এগিয়ে যাচ্ছে চিরকুট। ম্যাডিসন স্কয়ারে বিশ্বখ্যাত ব্যান্ড স্করয়পিয়নস-এর সঙ্গে মঞ্চ শেয়ার ছাড়াও বেশ কটি আন্তর্জাতিক কনসার্টে অংশ নিয়েছে শারমিন সুলতানা সুমির দল। তবে এবারের পরিধিটা সব ছাড়িয়ে যাচ্ছে। কারণ, পৃথিবীর সবচেয়ে বড় মিউজিক মিটিং ‘ওম্যাক্স’ আসরে যোগ দিচ্ছেন সুমি। পর্তুগালের লিসবনে এই মিটিং শুরু হবে ১৯ অক্টোবর থেকে। চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। গত সোমবার দিবাগত মধ্যরাতে খবরটি জানান সুমি। সঙ্গে আরও একটি বড় খবর জুড়ে দেন এই শিল্পী। জানান, ‘ওম্যাক্স ২২’ আসর শেষ করেই চিরকুট তথা বাংলাদেশের হয়ে তিনি যোগ দেবেন নরওয়ের বিশ্বখ্যাত ‘অসলো ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভাল’-এ। এটি ৩১ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৬ নভেম্বর। সুমি জানান, দুটো আয়োজনে তিনি চিরকুটের হয়ে অংশ নিচ্ছেন। যেখানে ব্যান্ডের সঙ্গে তার পরিচিতি হিসেবে থাকছে ক্লাইমেট চেঞ্জ অ্যাকটিভিস্ট, গীতিকবি, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে। সুমিবলেন, ‘চিরকুট বুকে নিয়ে মঙ্গলবার পর্তুগালের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। প্রায় ২০ দিনের এই সফরে অংশ নিতে যাচ্ছি দুটো বড় আসরে। সত্যি বলতে এরচেয়ে বড় কোনো মিউজিক আয়োজন নেই বিশ্বে। এতে অংশ নেওয়া বিষয়ে আমাকে সহযোগিতা করছে ব্রিটিশ কাউন্সিল এবং ম্যানচেস্টার ইউকে থেকে ব্রাইটার সাউন্ড। সৃষ্টিকর্তার কাছে আজীবন কৃতজ্ঞতা; পৃথিবী ও জীবনকে নানা ডাইমেনশনে দেখার সুযোগ করে দেয়ার জন্য। এখন বিশ্বাস হয়, এই পৃথিবীটাই আমার ঘর। আমাকে সবাই আপনাদের দোয়ায় রাখবেন।’ চিরকুট ও সুমি সর্বশেষ প্রশংসিত হন ‘নদী রক্স’ মিউজিক প্রজেক্ট করে। যার মাধ্যমে তিনি দেশের নদীগুলো নিয়ে গান বাঁধার চেষ্টা করেছেন বিভিন্ন দলের সমর্থন নিয়ে।

অনলাইন ডেস্ক

১৮ অক্টোবর, ২০২২,  11:20 PM