শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

অন্ধকারে পুরো ইউক্রেন

#
news image

গত ফেব্রুয়ারিতে রুশ হামলার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার বিদ্যুৎবিহীন দিন পার করেছে পুরো ইউক্রেনের বাসিন্দারা। রাশিয়ার বিমান হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলি মেরামত শুরু হওয়ায় সারাদেশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনা উচিত। যদি এটি না করা হয়, তাহলে অস্থায়ী ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি নিতে হবে সবাইকে। বিদ্যুৎ বিভ্রাটের জন্য কোনও সময়সূচি ঘোষণা করা হয়নি। তবে রাজধানী কিয়েভ ও খারকিভের মতো বড় শহরগুলোতে বিদ্যুৎচালিত গণপরিবহন ব্যবহারে নিষেধাজ্ঞার ঘোষণা করেছে এবং মেট্রোতে ট্রেনের সংখ্যা কমানো হয়েছে। কিয়েভের একটি প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকে জানিয়েছে, লোডশেডিং যাতে চার ঘন্টার বেশি স্থায়ী না হয় তা নিশ্চিত করার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করবে।

অনলাইন ডেস্ক

২০ অক্টোবর, ২০২২,  9:31 PM