শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার

#
news image

রাজধানীর মিরপুর পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দেওয়া চার প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ। গ্রেপ্তার চারজন হলেন- মো. তানভীর, মো. সাজিদ আহমেদ রাসেল, মো. আফসার হোসেন বাবু ও এনজেল স্যামুয়েল কস্তা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত দেড়টায় পূর্ব শেওড়াপাড়ার মাজেদা ফার্নিচারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি খাকি রংয়ের ‘ডিবি’ লেখা জ্যাকেট, একটি হ্যান্ডকাপ, একটি ওয়াকিটকি, একটি চাকু, একটি চাপাতি ও চারটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ডিএমপির কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার মধ্যরাতে খবর আসে পূর্ব শেওড়াপাড়া এলাকায় কয়েক ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তথ্য পাওয়া মাত্রই থানার কুইক রেসপন্স টিম (কিউআরটি) দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) সোহেবুর রহমান ফোর্স নিয়ে ওই এলাকায় যান। এ সময় পূর্ব শেওড়াপাড়ার মাজেদা ফার্নিচারের সামনে থেকে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার তানভীরের নামে ডিএমপির শাহজাহানপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি, সাজিদের বিরুদ্ধে শেরে বাংলা নগর ও খিলক্ষেত থানায় দুটি চুরির মামলা রয়েছে। তাছাড়া, বাবুর নামে যাত্রাবাড়ী থানায় ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটিসহ কুমিল্লার বুড়িচং থানায় ডাকাতির আরেকটি মামলা রয়েছে। অন্যদিকে, স্যামুয়েল কস্তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মানবপাঁচারের একটি মামলা রয়েছে।

অনলাইন ডেস্ক

২০ অক্টোবর, ২০২২,  10:09 PM