শিরোনামঃ
মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিনদিনের লালন উৎসব সম্পন্ন

#
news image

জেলার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩২তম তিরোধান দিবসের তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আজ শেষ হয়েছে। লালন সাঁইয়ের আখড়া বাড়িতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় লালন একাডেমি ও জেলা প্রশাসনের আয়োজিত উৎসব সম্পন্ন হল। নানা কর্মসূচির মধ্যে এবার লালন একাডেমির উদ্যোগে আগত ফকির-বাউলদের ২৪ ঘন্টার সাধু সঙ্গ সুষ্ঠুভাবে শেষ করতে সন্ধ্যায় অধিবাস (সবজি খিচুড়ি)  সকালে রাখাল সেবা (দই চিড়া) পুর্ণ সেবা দুপুরে সাদা ভাত, ডাল, মসলাবিহীন তরকারী ও ইলিশ মাছ দিয়ে আপ্যায়ন করিয়েছে। উৎসবে কয়েক হাজার মানুষের সমাগম ঘটেছিল। লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, বাউল স¤্রাট লালন শাহের তিরোধান দিবসের আয়োজন যাতে সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্ন হয় সে জন্য জেলা প্রশাসন ও লালন একাডেমি থেকে সর্বোচ্চ সচেষ্ট ছিল। তিনি বলেন, লালন সাঁই বাংলার একটি ঐতিহ্য। আমাদের কৃষ্টি, সংস্কৃতিতে লালনের গাণ, বাণী মিশে আছে। তাই তার দর্শনকে নতুন প্রজন্মের মাঝে আরও ছড়িয়ে দিতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২২,  11:17 PM