শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

ব্রাজিলে নির্বাচনের আর ১১ দিন বাকি

#
news image

ব্রাজিলে দ্বিতীয় দফা নির্বাচনের আর মাত্র ১১ দিন বাকি রয়েছে। এ নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার সাথে প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর জয়-পরাজয়ের ব্যবধান কমে এসেছে। বুধবার প্রকাশিত নতুন এক মতামত জরিপ থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র। ডেটাফোলহা ইনস্টিটিউট পরিচালিত নতুন জরিপে অংশগ্রহণকারী ভোটারদের ৫২ শতাংশ বামপন্থী প্রার্থী লুলাকে এবং ৪৮ শতাংশ ভোটার কট্টর ডানপন্থী প্রার্থী বোলসোনারোকে সমর্থন জানান। এক সপ্তাহ আগে চালানো জরিপে এ ব্যবধান কিছুটা বেশি ছিল। ওই জরিপে ৫৩ শতাংশ ভোটার লুলাকে এবং ৪৭ শতাংশ ভোটার বোলসোনারোকে সমর্থন জানিয়েছিলেন। ডেটাফোলহা ইনস্টিটিউট জানায়, জরিপে অংশ নেওয়াদের ৫ শতাংশ কাউকেই ভোট না দেওয়ার কথা জানান। তারা এই হিসাবের বাইরে রয়েছেন। গত ২ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে লুলা ৪৮ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন। এ নির্বাচনে বোলসোনারো ৪৩ শতাংশ ভোট পান। দেশটিতে আগামী ৩০ অক্টোবর দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনলাইন ডেস্ক

২১ অক্টোবর, ২০২২,  12:59 AM