শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ব্যাননের কারাদন্ড

#
news image

কংগ্রেস অবমাননার দায়ে ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যাননকে চারমাসের কারাদন্ড দেয়া হয়েছে। ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারিতে হামলার কংগ্রেসীয় তদন্তে সাক্ষ্য দিতে অস্বীকার করায় তাকে এ কারাদন্ডের পাশপাশি ৬ হাজার ৫শ’ ডলারও জরিমানা করা হয়। স্থানীয় সময় শুক্রবার এ রায় দেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালত। যদিও ব্যাননের বিরুদ্ধে ছয় মাসের কারাদন্ড ও দুই লাখ ডলারের জরিমানার আবেদন করেছিল মার্কিন বিচার বিভাগ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনী প্রচারণা ও বিজয়ের মূল হোতা ব্যানন সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি নথিপত্র আদালতে দাখিল না করায় তার বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ সত্যি প্রমাণিত হয়। তবে এ রায়কে অস্বীকার করে ব্যানন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক নেতৃবৃন্দের সমালোচনা করেন। তিনি কংগ্রেসীয় তদন্তকে রাজনৈতিকভাবে পরিচালিত হয়েছে বলেও উল্লেখ করেন। রায়ের বিরুদ্ধে আপীল করার কথা জানিয়েছেন তার আইনজীবী। এদিকে ব্যাননের কারাদন্ড নিয়ে সাংবাদিকরা বাইডেনের প্রতিক্রিয়া জানতে চাইলে হোয়াইট হাউসে তিনি বলেন, ‘স্টিভ ব্যাননের বিষয়ে আমার কোন প্রতিক্রিয়া নেই’। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব পালনের প্রথম সাত মাস ব্যানন তার উপদেষ্টা ছিলেন। তিনি ২০১৭ সালে এ দায়িত্ব ছেড়ে দেন। তবে ক্যাপিটল হিলে হামলার সময়ে তিনি ট্রাম্পের অনানুষ্ঠানিক উপদেষ্টা ছিলেন বলে ধারনা করা হয়। উল্লেখ্য, নির্বাচনে জয়ী জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক অনুমোদনের জন্য সেদিন আইন প্রণেতারা ক্যাপিটল হিলে জড়ো হলে ট্রাম্পের উগ্র সমর্থকরা ব্যাপক তান্ডব চালায়। এ সময়ে এক পুলিশসহ অন্তত পাঁচজন প্রাণ হারায়। এ ঘটনায় নিজ দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।

অনলাইন ডেস্ক

২২ অক্টোবর, ২০২২,  8:35 PM