শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

একযুগ পর নিপুণের সঙ্গে সেই খান

#
news image

নায়িকা নিপুণ একযুগ আগে ‘বন্ধু মায়া লাগাইছে’ নামের সিনেমায় অভিনয় করেন। আর এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সাইফ খানের।দীর্ঘ বিরতীর পরে আবারো তারা একসঙ্গে জুটি বাধছেন। তবে কোনো সিনেমায় নয়, একটি বিজ্ঞাপনে তাদের একসঙ্গে দেখা যাবে। জানা গেছে, ঢাকার উত্তরায় একটি শুটিং হাউজে চলচ্চিত্র পরিচালক উত্তম আকাশ এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন। শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলসহ অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত হবে।

এ সম্পর্কে চিত্রনায়ক সাইফ খান বলেন, ‘চমৎকার একটি কাজ করলাম। আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা ছিল নিপুণের সঙ্গে। এত বছর পর তার সঙ্গে কাজ করে অনেক ভালো লাগছে। বিজ্ঞাপনের জিঙ্গেলটিও দারুণ। বিজ্ঞাপনের নির্মাণও ভালো হয়েছে। আমার বিশ্বাস এটি দর্শকদের ভালো লাগবে।’ নিপুণ বলেন, ‘জিঙ্গেলটি চমৎকার। বিজ্ঞাপনের নির্মাণও ভালো হয়েছে। আশা করি, এটি দর্শকরা পছন্দ করবেন। আর অনেক বছর পর সাইফ আর আমি একসঙ্গে কাজ করলাম। কাজটি করে ভালো লেগেছে।’

সম্প্রতি মুক্তি পেয়েছে নিপুণ অভিনীত চলচ্চিত্র ‘বীরত্ব’। এ ছাড়া নিপুণের হাতে রয়েছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘সুজন মাঝি’ নামের সিনেমা। এ সিনেমায় নিপুণের বিপরীতে রয়েছেন ফেরদৌস। ‘ভাগ্য’ নামের আরও একটি সিনেমায় নায়ক মুন্নার বিপরীতে কাজ করছেন নিপুণ। সাইফ খান অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে ফরিদুল হাসান পরিচালিত ‘কর্পোরেট’, রেজা হাসমতের ‘জেদি মেয়ে’, খিজির হায়াত খানের ‘ওরা সাতজন’ অন্যতম। এ ছাড়া ওপার বাংলার ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে জুটি বেঁধে ‘নীল দরিয়ার মাঝি’ সিনেমাতেও কাজ করতে দেখা যাবে সাইফকে।

প্রভাতী খবর ডেস্ক

২২ অক্টোবর, ২০২২,  11:06 PM