শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

পশ্চিমবঙ্গে ৫০ হাজার টাকা দিলেই মেলে ভোটার কার্ড

#
news image

বাংলাদেশ সীমান্ত বরাবর শুধু নয়, এই কলকাতা শহরেই আছে নকল ভোটার, প্যান, আধার কার্ড কিংবা পাসপোর্টের জালিয়াত চক্র। ৫০ হাজার টাকা ব্যায় করলেই মেলে ভুয়া ভোটার, প্যান কার্ড। এক লক্ষ টাকায় আধার কার্ড। আর পাসপোর্টের জন্য দিতে হয় দেড় লক্ষ টাকা। চক্র বিশেষে দামের একটু হেরফের হলেও এটাই মোটামুটি স্ট্যান্ডার্ড রেট। 
বাংলাদেশের ব্যাংক ফ্রড পি কে হালদার এবং তার সংগীরা এই ভাবেই নগদ কড়ি গুনে জাল পরিচয়পত্র সংগ্রহ করেছিল। ই ডি তাদের কাছ থেকে হদিশ পেয়ে বনগাঁ ও হাওড়ায় অভিযান চালাতে বলেছে পুলিশকে। বনগাঁ এবং হাওড়া অবশ্য কুখ্যাত এই ব্যাপারে। 
কলকাতা থেকে ৭৮ কিলোমিটার দূরে, বাংলাদেশ সীমান্তের কাছে বনগাঁর পাইকপাড়া থেকে কিছুদিন আগে অরূপ বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়। কম্পিউটার, স্ক্যান করার সরঞ্জাম, প্রিন্টার, ফটোকপিয়ার নিয়ে জাল পরিচয়পত্রের কারবার খুলে বসেছিল অরূপ। বনগাঁ মিউনিসিপালিটির একটি নকল ট্রেড লাইসেন্সও পাওয়া যায় তাঁর কাছ থেকে। মিডলম্যানদের মাধ্যমে ভোক্তা আসতো অরূপের কাছে। এছাড়া হাওড়া থেকে গ্রেপ্তার হয় মৃন্ময় দত্ত, মোহাম্মদ ফারুখ ও মোহাম্মদ ইফতেকার বলে তিনজন। এরাও জাল পরিচয় পত্রের ব্যবসা ফেঁদে বসেছিল। 
কদিন আগে উত্তরপাড়ার একটি ডাস্টবিনের মধ্য থেকে উদ্ধার হয় অসংখ্য জাল পরিচয়পত্র। রাজু গুপ্ত ও গোপাল বিশ্বাস নামের দুজন ওয়েবসাইট খুললেই ডিভিডি প্লেয়ার পাওয়া যাবে- এই বিজ্ঞাপন দিয়ে অসংখ্য মানুষের কাছ থেকে ৪৪০ টাকা করে তুলছে- এর অনুসন্ধান করতে গিয়ে পুলিশ কেঁচো খুঁড়তে সাপের সন্ধান পায়। জাল পরিচয় পত্র চক্র উদ্ঘাটিত হয়। তবে, এ ছিল টিপ অফ দ্য আইসবার্গ। এখনও চক্র সক্রিয়। তার প্রমান পি কে হালদাররা। 

প্রভাতী খবর ডেস্ক

১৯ মে, ২০২২,  9:00 PM