শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

দূষণের কারণে বছরে ৯০ লাখ মানুষের মৃত্যু!

#
news image

বর্তমানে বিশ্ব উষ্ণায়নের যুগে সবথেকে বড় সমস্যা হলো দূষণ। এই দূষণের কারণে শুধুমাত্র ২০১৯ সালেই ৯০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।এই সংখ্যা প্রায় ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে ২০০০ সালের তুলনায়। বুধবার (১৮ মে) দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালের একটি গবেষণায় এমনটি জানানো হয়েছে।
দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বাতাস, পানি এবং মাটিতে দূষণের কারণে মানুষের হৃদরোগ, ক্যান্সার, শ্বাসকষ্ট, ডায়রিয়া এবং অন্যান্য গুরুতর অসুস্থতা দেখা দেয়।
গবেষণা অনুযায়ী, বিশ্বজুড়ে ২০১৯ সালে বায়ু দূষণের কারণে মৃত্যু হয়েছে প্রায় ৬৭ লাখ মানুষের। ওই বছর ক্ষতিকারক রাসায়নিকের প্রভাবে মৃত্যু হয়েছে আরও প্রায় ১৭ লাখ মানুষের।
গবেষণায় আরও বলা হয় , দূষণ মানুষের স্বাস্থ্যে যেভাবে বিরূপ প্রভাব ফেলেছে তা ম্যালেরিয়া, এইচআইভি, যক্ষ্মা, সন্ত্রাস, যুদ্ধ, মাদক, অ্যালকোহল প্রভৃতির থেকে অনেক বেশি। বিশ্বের নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে দূষণ জনিত কারণে মৃত্যুর হার প্রায় ৯০ শতাংশ।   
গবেষণা অনুযায়ী, দূষণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এমন ১০টি দেশের বেশির ভাগ আফ্রিকার। পরিবেশ দূষণে সর্বাধিক মৃত্যু দেখা দেশগুলো যথাক্রমে আফ্রিকার দেশ চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, নাইজার, সোলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ আফ্রিকা, উত্তর কোরিয়া, লেসোথো, বুলগেরিয়া, বুরকিনা ফাসো।
দূষণ নিয়ে কাজ করা একটি অলাভজনক সংগঠনের প্রধান ও গবেষণার সহলেখক রিচার্ড ফুলার বলেছেন, আমরা একটি গরম পাত্রে বসে আছি এবং ধীরে ধীরে জ্বলছি। কিন্তু পরিবেশ দূষণকে জলবায়ু পরিবর্তন, ম্যালেরিয়া ও এইচআইভির মতো অত গুরুত্ব দিচ্ছি না।  

আন্তর্জাতিক ডেস্ক 

১৯ মে, ২০২২,  9:12 PM