শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান বুলি মারা গেছেন

#
news image

বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান বুলি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৪ অক্টোবর) ভোরে তিনি মারা গেছেন বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেন চলচ্চিত্র প্রযোজক লিটন হাসমি। আজ বেলা ১১টায় রাজধনীর উত্তরা ৭ নম্বর সেক্টরে মসজিদে প্রথম জানাযা হবে। বাদ জোহর দ্বিতীয় জানাযার পর বনানী কবরস্থানে দাফন হবে বলে জানা গেছে। সত্তর দশকে ‘নাচের পুতুল’ প্রযোজনা করে সিনেমাতে আজিজুর রহমান বুলির আগমন। এরপর ১৯৮০ সালে ‘শেষ উত্তর’ সিনেমা দিয়ে নির্মাণে হাতেখড়ি হয় তার। সবশেষ এ নির্মাতাকে দেখা গিয়েছিল ‘বন্ধু যখন শত্রু’ সিনেমায়। আজিজুর রহমান বুলির সিনেমায় শবনম, সোহেল রানা, জসীম, ইলিয়াস কাঞ্চন, শাবানা, নূতন, ববিতা, অলিভিয়া, অঞ্জনা, সুচরিতা, রোজিনা ছাড়াও অভিনয় করেছেন ভারতের শতাব্দী রায় ও রঞ্জিত মল্লিকের মতো তারকারা। তার অধিকাংশ সিনেমা বিদেশে চিত্রায়িত হয়েছে। এ কারণে ইন্ডাস্ট্রিতে তিনি ‘পর্যটক-প্রযোজক-পরিচালক’ হিসেবে পরিচিত ছিলেন।তিনি ৫০ টিরও বেশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেন। চিত্র নায়ক মাহমুদ কলি তার ছোট ভাই এবং চিত্র নায়িকা অঞ্জনা তার স্ত্রী।

অনলাইন ডেস্ক

২৪ অক্টোবর, ২০২২,  11:24 PM