শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

কবীর সুমনের উচ্ছ্বাস দেখে আপ্লুত আসিফ

#
news image

বাংলা গানের কিংবদন্তিশিল্পী কবীর সুমন। তার সঙ্গে দারুণ সখ্য গায়ক আসিফ আকবরের। আসিফের কয়েকটি গানের সুর করেছেন সুমন। এবার প্রথমবারের মতো একসঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিলেন দুই বাংলার শ্রোতাপ্রিয় দুই গায়ক। গানটির কথা ও সুর করেছেন কবীর সুমন। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। বাংলা ঢোল স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ই-মিউজিকের ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। সোমবার গানটির রেকর্ডিংয়ের ছবি ফেসবুকে প্রকাশ করেন আসিফ। নতুন গানের খবর জানিয়ে তিনি লেখেন, ‘আজ আমার ক্যারিয়ারে যুক্ত হলো একটি সফলতার পালক। হ্যাঁ কবীর সুমন চেয়েছেন আমি যেন তার সাথে ডুয়েট গান করি। এই গানটি নিয়ে উনার উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত।’ সবশেষে এই গায়কের ভাষ্য, ‘জীবনে হয়তো কোনো দিন কিছু ভালো কাজ করেছিলাম। হয়তো ময়মুরুব্বি বন্ধুস্বজনদের দোয়া ছিল, মহান আল্লাহ ধাপে ধাপে আমাকে সফলতা দিয়েই যাচ্ছেন- শোকর আলহামদুলিল্লাহ।’ পোস্টের সঙ্গে গানটির চারটি লাইনও প্রকাশ করেন আসিফ- ‘আসিফ এখন একান্নোয়, কবীর চলছে তিয়াত্তর, চলতে চলতে রাত ফুরোয়, রাত পেরোলেই আসবে ভোর…’। জানা গেছে, শিগগিরই ইউটিউবে আর্ব এন্টারটেইনমেন্ট চ্যানেলে গানচিত্রটি প্রকাশ করা হবে।

অনলাইন ডেস্ক

২৪ অক্টোবর, ২০২২,  11:26 PM