শিরোনামঃ
মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

পানি নিষ্কাশন ও ঝড়ে ভেঙ্গে পড়া গাছপালা অপসারণে কাজ করছে ডিএনসিসি

#
news image

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মধ্যরাত থেকে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ইতিমধ্যে প্রধান প্রধান সড়কগুলি থেকে পানি নিষ্কাশন করা হয়েছে। এছাড়াও ঝড়ে উপড়ে পড়া ছোট বড় প্রায় দুই শতাধিক গাছপালা ভোরের মধ্যেই অপসারণ করা হয়েছে। ফলে সকাল থেকে যানবহন চলাচল স্বাভাবিক রয়েছে। আজ দুপুর পর্যন্ত অবশিষ্ট জলাবদ্ধতা দূর করতে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ কাজ করে যাচ্ছে। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে প্রকৌশল বিভাগ, বর্জ্যবিভাগসহ সংশ্লিষ্ট বিভাগগুলি গভীর রাত থেকে কাজ করছে। জলাবদ্ধতা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করে ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া কুইক রেসপন্স টিমের মাধ্যমে যেসব অঞ্চলে জলাবদ্ধতা দেখা যাচ্ছে সেই সব অঞ্চলের পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টির পরিমান বেড়ে যাওয়ায় এবং নিরবিচ্ছিন্ন বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লেগেছে।

অনলাইন ডেস্ক

২৫ অক্টোবর, ২০২২,  8:37 PM