শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

জননিরাপত্তার সিনিয়র সচিব আখতার হোসেন অবসরে যাচ্ছেন

#
news image

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন আগামী ৩০ অক্টোবর অবসরে যাচ্ছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) তাকে অবসর দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, আখতার হোসেনকে সরকারি চাকরি আইন অনুযায়ী ৩০ নভেম্বর থেকে চাকরি থেকে অবসর দেওয়া হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ৩১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ অক্টোবর পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী- অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন। আখতার হোসেন চলতি বছরের ১২ জানুয়ারি জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সিনিয়র সচিব ছিলেন।

অনলাইন ডেস্ক

২৫ অক্টোবর, ২০২২,  10:17 PM