শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

ওয়েব দুনিয়ায় মনোযোগী মোশাররফ করিম

#
news image

নাটকের নিয়মিত অনেকেই ট্র্যাক পরিবর্তন করেছেন। মন দিয়েছেন ওয়েব দুনিয়ায়। সেই তালিকায় আছেন খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিমও। সম্প্রতি ‘কফিন’ ও ‘দাগ’ েিশামে দুটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন এই অভিনেতা; আছে মুক্তির অপেক্ষায়। সত্য ঘটনা অবলম্বনে ও ভৌতিক গল্পে নির্মিত হয়েছে ‘কফিন’। নির্মাণ করেছেন পরিচালক রনি ভৌমিক। নির্মাতা রনি ভৌমিক জানিয়েছেন, ‘গল্পটা একটা সত্য ঘটনা অবলম্বনে, ভৌতিক এবং থ্রিলার। একটা লাশ নিয়ে পুরো কাহিনি যেখানে পরতে পরতে নানা অদ্ভুত ঘটনা ঘটে। মোশাররফ করিমকে এখানে দেখা যাবে অ্যাম্বুলেন্স ড্রাইভারের চরিত্রে।’ ‘কফিন’ ওয়েব ফিল্মে মোশাররফ করিম ছাড়া আরও অভিনয় করেছেন অশোক বেপারি, শুভ প্রমুখ। একটি বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে রোবেনা রেজা জুইকে। শিগগিরই ওটিটি প্লাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে এটি। অন্যদিকে, ‘দাগ’ নির্মাণ করেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। এখানে মোশাররফ করিমের সাথে পর্দায় দেখা যাবে আয়েশা খান, নিশাত প্রিয়ম, সোমু চৌধুরী, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, এ কে আজাদ সেতু, মিলি বাশার, মাসুম বাশার, সাবেরী আলম প্রমুখ। ‘দাগ’ ফিল্মের গল্প প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই সেটি মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনও এমন কিছু দাগ আছে, যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি! সেই মুছতে না পারা দাগগুলো নিয়েই এই সিনেমা।’ নির্মাতা সঞ্জয় সমদ্দার ‘দাগ’ প্রসঙ্গে বলেন, ‘গল্পটাকে প্রোপার একটা রূপ দেয়ার জন্য সবাই মিলে চেষ্টা করেছি। আর যে রকম গল্পে আমরা কাজ করেছি এরকম গল্প আগে কখনও নির্মাণ হয়নি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্রকে তা আসলে গল্প না দেখা পর্যন্ত বলা যাবে না।’ শিগগিরই দাগ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

অনলাইন ডেস্ক

২৫ অক্টোবর, ২০২২,  10:41 PM