শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

দক্ষিণে ঝুঁকছেন ক্যাটরিনা

#
news image

বলিউডকে ছাড়িয়ে গেছে দক্ষিণী সিনেমার জনপ্রিয়তা। নতুনত্বে ভরা প্রতিটি গল্পেই থাকে বিগ বাজেট। সিনেমায় আভিজাত্যও ঈর্ষণীয়। ইদানীং তাই বলিউড সুপারস্টাররা ঝুঁকছেন দক্ষিণে। ইতোমধ্যেই অনেক বলিউড তারকা দক্ষিণী সিনেমার প্রশংসা করেছেন, সেইসঙ্গে দেখিয়েছেন কাজের আগ্রহ। এবার সেই তালিকায় যুক্ত হলেন ক্যাটরিনা কাইফ। এর আগেও মলয়ালম সিনেমাতে কাজ করেছেন তিনি, তবে তা অনেক আগে। বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রি ও সিনেমা আগের তুলনায় অনেক বেশি জনপ্রিয়তায় আছে। বলতে গেলে জনপ্রিয়তার তুঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ক্যাটরিনা বলেছেন, ‘যদি এমন কোনো চিত্রনাট্য হাতে আসে, যাতে বলিষ্ঠ চরিত্র করতে হবে, ভাষা কোনো বাধা হবে না। দক্ষিণের পরিচালকরা রয়েছেন প্রতিভাধর।’ ‘পন্নিয়িন সেলভান ১’ সিনেমার উদাহরণ টেনে ক্যাটরিনা বলেন, ‘পোন্নিয়িন সেলভান ১’ কী ভালো সিনেমা, তাই না! এত জাঁকজমক, নিখুঁত সৌন্দর্য প্রতি ফ্রেমে সেই অপূর্ব সঙ্গীতনির্মাণ- আমি মুগ্ধ। জীবনের এই পর্বে এসে এমন একটা দুর্দান্ত কাজ চিনিয়ে দেয় তিনি কতটা বড় মাপের পরিচালক।’ উল্লেখ্য, সম্প্রতি ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা। বিয়ের পর ‘ফোন ভূত’ ক্যাটরিনার প্রথম সিনেমা। আগামী ৪ নভেম্বর মুক্তি পাঁচ্ছে সিনেমাটি।

অনলাইন ডেস্ক

২৫ অক্টোবর, ২০২২,  10:44 PM